জামালপুরে মহাসড়কের পাশে যুবকের লাশ
জামালপুরে ময়মনসিংহ-জামালপুর মহাসড়কের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
জামালপুর সদর থানার ওসি মুজিবুর রহমান মজুমদার জানান, বুধবার সকালে সদর উপজেলার নবাবপুর এলাকায় মহাসড়কের পাশে একটি ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, সকালে স্থানীয়রা রাস্তার পাশের ক্ষেতে ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
নিহতের গলায় ও কানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
