চাঁপাইনবাবগঞ্জে পুলিশের হাতে আটক যুবকের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পুলিশী নির্যাতনে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মৃত ইউসুফ আলী (২৪) চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ঝাপাইপাড়া মহল্লার মৃত তরিকুল ইসলামের ছেলে।
মঙ্গলবার সকালে হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের মা আমেনা বেগমের অভিযোগ, গ্রেপ্তারের পর পুলিশের নির্যাতনে তার ছেলের মৃত্যু হয়েছে।
নির্যাতনের অভিযোগ করে সদর থানার এসআই মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার বিকালে শহরের বটতলাহাট এলাকা থেকে ইউসুফকে পাঁচ বোতল ফেনসিডিল ও ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
“এসময় নিজের হাতে থাকা কয়েকটি ইয়াবা বড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়ে ইউসুফ। তাকে জেলা সদর হাসপাতালে হাসপাতালে ভর্তির চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।”
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ইউসুফের মৃত্যুর কারণ পর জানা যাবে।
