২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে অস্ত্র ও গুলিসহ ৯ ডাকাত গ্রেপ্তার

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ নয়জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2014, 05:50 PM

Updated : 22 Aug 2022, 07:04 PM

র‌্যাব- ৭ এর কোম্পানি কমান্ডার মেজর আহম্মেদ মহিউদ্দিন জানান, মঙ্গলবার ভোরে উপজেলার ঘোপাল ইউনিয়নের দূর্গাপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ছাগলনাইয়ার লাঙ্গলমোডা গ্রামের ওবায়দুল হকের ছেলে মহি উদ্দিন বাদল (৪৫), দক্ষিণ কুহুমা এলাকার আলাউদ্দিন দুলালের ছেলে মো. হেলাল উদ্দিন (২৩), দৌলতপুর এলাকার জাহাঙ্গির আলমের ছেলে মো. রাকিব (২২), দূর্গাপুর এলাকার মো. মোস্তফার ছেলে আবদুল হামিদ (২৪), একই এলাকার ইলিয়াস শিকদারের ছেলে মো. মোশারফ হোসের (৩৫), হাজী মুজিবুল হকের ছেলে মাঈন উদ্দিন (৪০), বাহার উদ্দিনের ছেলে মো. শফিকুল ইসলাম শফিক (২০), হাজী মজিবুল হকের ছেলে মো. মহিউদ্দিন (৪৫) ও কবির আহম্মেদর ছেলে মো. টিপু (২৩)।

এদের মধ্যে মহি উদ্দিন বাদল দলের প্রধান। তার নামে ছাগলনাইয়া থানায় অস্ত্র ও ডাকাতির একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।

র‌্যাব কর্মকর্তা মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার ভোরে এমন এক দল ডাকাত দূর্গাপুর গ্রামের পাটোয়ারী বাড়িতে অবস্থান করছে- খবর পেয়ে র‌্যাবের দল সেখানে অভিযান চালায়। র‌্যাবের পস্থিতি টের পেয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও হাত বোমার বিস্ফোরণ ঘটনায় ডাকাতরা এবং পরে আত্মসমর্পণ করে।

“এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চারটি একনলা বন্দুক, একটি এলজি, তিন রাউন্ড পিস্তলের গুলি, ৩০টি বন্দুকের কার্তুজ, ৩১টি চকলেট বোমা, একটি চাইনিজ কুড়াল, একটি চাপাতি, একটি ছোরা ও তিনটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।”

এব্যাপারে ছাগলনাইয়া থানায় ডাকাতি, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে তিনটি মামলা করা হয়েছে বলে জানান তিনি।