২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে নকল মূর্তিসহ নারী আটক

জয়পুরহাটে একাধিক নকল সোনার মূর্তিসহ এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2014, 05:21 PM

Updated : 22 Aug 2022, 07:04 PM

আটক ফিরোজা ওরফে ফরিদা বেগম জেলার ক্ষেতলাল উপজেলার হিন্দা কসবা গ্রামের ইয়াছিনের মেয়ে।

মঙ্গলবার দুপুরে জয়পুরহাট সদর উপজেলার সদরে বনখুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

গোয়েন্দা পুলিশের এসআই কাইয়ুম আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৫টি নকল সোনার মূর্তিসহ ওই নারীকে আটক করা হয়।

কাইয়ুম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার উদ্দেশ্যে নকল সোনার মূর্তিগুলো অবৈধভাবে ভারত থেকে আনা হয়েছে বলে জানিয়েছে ওই নারী।