২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবাবগঞ্জে ৩ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় তিন মাদক বিক্রেতাকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার ও নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2014, 07:29 PM

Updated : 22 Aug 2022, 07:03 PM

সোমবার দুপুরে নবাবগঞ্জ উপজেলার নির্বাহী ম্যাজিস্টেট মো. শহিদ উল্লাহর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত তাদের ছয়মাসের বিনাশ্রম কারদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- হীরা (৩০), রনি (২৮) ও রাসেল (২৭)।

সোমবার সকাল ৯টায় হীরাকে কাশিমপুরের নিজ বাড়ি থেকে ইয়াবাসহ পুলিশ আটক করে। পরে ১০টায় উপজেলার বর্দ্ধন পাড়া থেকে রাসেলকে এবং দিঘীরপাড় এলাকা থেকে রনিকে গাজা ও ইয়াবাসহ আটক করা হয়।