২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ আটক ৩

কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে তিন হাজার ইয়াবা ও একটি পিস্তলসহ তিনজনকে আটক করেছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2014, 07:46 PM

Updated : 22 Aug 2022, 07:03 PM

রোববার দুপুরে টেকনাফের সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া ও জাদিমোড়া নাফ নদীর পারের কেওড়া বাগান এলাকা থেকে তাদের আটক করা হয়।

টেকনাফে বিজিবির ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ জানান, রেবাবার দুপুর ৩টার দিকে কাটাবনিয়া এলাকার শামশুল আলমের বাড়ি থেকে ৫০০ ইয়াবা ও একটি পিস্তলসহ তার দুই স্ত্রী হামিদা বেগম (৩৮) ও গোলজার বেগমকে (৩৫) আটক করা হয়।

তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে আলাদা মামলা করে তাদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান জাহিদ।  

এর আগে দুপুর ২টার দিকে কেওড়া বাগান এলাকায় দুই হাজার ৬০০ ইয়াবাসহ মিয়ানমারের এক নাগরিককে আটক করা হয়।

আটক নুর কালাম (২৪) মিয়ানমারের মংডু শহরের আশিক্কাপাড়ার নুরুল আমিনের ছেলে।

তার বিরুদ্ধে মাদকের কারবার ও বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে দুটি মামলা করে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।