২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে পাঁচ মাদক বিক্রেতার কারাদণ্ড

রংপুরের পীরগঞ্জে পাঁচ মাদক বিক্রেতাকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2014, 05:04 PM

Updated : 22 Aug 2022, 07:03 PM

রোববার বেলা ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম জিয়াউল ইসলামের ভ্রাম্যমাণ আদালত এ রায় দেয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সোহরাব হোসেন (৩৫), আশরাফুল আলম (২৭), মোজাম্মেল হক (৪৬) শফিকুল ইসলাম (২৭) ও সাইফুল ইসলাম (৩০)।

পীরগঞ্জ থানার ওসি আখতারুজ্জামান প্রধান জানান, সকালে উপজেলার লালদিঘী ফতেপুর, আদর্শ কাশিমপুর, ও লালদিঘী এলাকায় অভিযান চালিয়ে ওই পাঁচ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আদালত বসানো হয়। আদালত তাদের ২১ দিন করে কারাদণ্ড দেয়।

দণ্ডপ্রাপ্তদের রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।