২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুরিয়ার সার্ভিস অফিস থেকে ভারতীয় শাড়ি জব্দ

ফেনীতে একটি কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে অভিযান চালিয়ে পাঁচ শতাধিক ভারতীয় শাড়ি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2014, 01:05 PM

Updated : 22 Aug 2022, 07:03 PM

রোববার সকালে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে বাংলাদেশ পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস নামে ওই প্রতিষ্ঠান থেকে শাড়িগুলো আটক করা হয়।

আটককৃত শাড়ির আনুমানিক মূল্য ১৯ লাখ টাকা বলে বিজিবি জানিয়েছে।

ফেনী ৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত পরিচালক মেজর মোহাম্মদ শামীম ইফতেখার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা ওই প্রতিষ্ঠানে অভিযান চালায়। অজ্ঞাতপরিচয়ে ফেনী থেকে চট্রগ্রামের উদ্দেশ্যে বুকিং দেয়া কয়েকটি কার্টন খুলে ৫৩৮ পিস ভারতীয় শাড়ি পাওয়া যায়।

শাড়িগুলো ফেনী শুল্ক অফিসে জমা দেয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।