২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় অস্ত্রসহ গ্রেপ্তার ১

রাজধানীর উত্তরায় বিদেশি পিস্তলসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2014, 10:30 PM

Updated : 22 Aug 2022, 07:02 PM

শনিবার দুপুরে আবদুল্লাহপুর বাসস্ট্যাণ্ড থেকে গ্রেপ্তার ওই ব্যক্তির নাম আশফাকুর রহমান সজীব।

উত্তরা (পূর্ব) থানার ওসি শাহাদৎ হোসেন বলেন, বিআরটিসি কাউন্টারের সামনে থেকে তাকে একটি বিদেশি অস্ত্রসহ আটক করা হয়।

পিস্তলটি কার এবং সেটি কেন আশফাক বহন করছিল তা তদন্ত করে জানা যাবে জানিয়ে তিনি বলেন, “তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।”