ফেনীতে অস্ত্রসহ ‘জলদস্যু’ গ্রেপ্তার
ফেনীতে দেশে তৈরি অস্ত্রসহ কথিত দুই জলদস্যুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোনাগাজী মডেল থানার ওসি আবু জাফর মো. সালেহ জানান, গোপন সংবাদ পেয়ে সোনাগাজীর চরচান্দিয়া ইউনিয়নের ধান গবেষণা ইনস্টিটিউটের পিছনে ডাকাতির প্রস্তুতিকালে দুই জলদস্যুকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থেকে দেশে তৈরি একটি পাইপগান, দুটি ছোরা উদ্ধার করা হয়।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি।
