২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে বিপুল চোলাই মদ উদ্ধার

বান্দরবানের লামা উপজেলায় অভিযান চালিয়ে এক লাখ লিটার চোলাই মদ উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2014, 07:14 PM

Updated : 22 Aug 2022, 07:02 PM

শুক্রবার দুপুরে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম উপজেলার আজিজনগর ইউনিয়নের বিভিন্ন পাড়া ও মহল্লায় এ অভিযান পরিচালনা করেন। 

জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান, একটি চক্র লামার বিভিন্ন স্থানে চোলাই মদ উৎপাদন করে চট্টগ্রাম, সাতকানিয়া, কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিল। 

স্থানীয়দের কাছ থেকে এমন অভিযোগ পেয়ে উপজেলার আজিজনগর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় এক লাখ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি।