হিন্দুদের উপর এখনও অত্যাচার হচ্ছে: সুলতানা কামাল
দুর্বল মনে করে এখনো একটি গোষ্ঠী হিন্দুদের উপর অত্যাচার করছে বলে মন্তব্য করেছেন মানবাধিকার নেত্রী সুলতানা কামাল।
তিনি বলেন, ১৯৭১ সালে পাক হানাদার বাহিনী এদেশের মানুষের উপর নির্বিচারে গণহত্যা চালিয়েছে। হিন্দু-মুসলমান, নারী-পুরুষ-বৃদ্ধ কিছুই তারা বিচার করেনি।
এখনো হিন্দুদের দুর্বল ভেবে অনেকে তাদের উপর অত্যাচার করছে। তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
সচেতন বিবেকবান নাগরিক সমাজের সভাপতি স্বরণ দত্তের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেলালুজ্জামান, ভূঞাপুর থানার ওসি হারেচ আলী মিঞা প্রমুখ।
এ সময় বিভিন্ন মানবাধিকার সংগঠনের কর্মীরাও উপস্থিত ছিলেন।
