২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাফরুলে ‘মলম পার্টি’র ৭ জন গ্রেপ্তার

রাজধানীর কাফরুল থেকে ‘মলম পার্টি’র সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2014, 04:06 PM

Updated : 16 Sep 2026, 04:33 PM

এরা হলেন- মোহাম্মদ বাচ্চু, শাকিল, রানা, রনি, জাহাঙ্গীর হোসেন, আরিফ ও সাইফুল ইসলাম।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার মো. মাসুদুর রহমান জানান, বুধবার ভোরে তাদের কাফরুল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

উপকমিশনার মাসুদুর রহমান বলেন, “গ্রেপ্তাররা রাজধানীর বিভিন্ন এলাকায় মলম ব্যবহার করে মানুষকে অজ্ঞান করে তাদের টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যেত।”