২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরকীয়ার জেরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি

বগুড়ার শিবগঞ্জে যুবদল নেতার গুলিতে আহত হয়েছেন স্বেচ্ছাসেবক দলের এক নেতা।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2014, 01:29 PM

Updated : 22 Aug 2022, 07:01 PM

শিবগঞ্জ থানার ওসি খালেকুজ্জামান জানান, মঙ্গলবার রাতে উপজেলার মহাস্থানে এ ঘটনার পর যুবদলের ওই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার রবি (২৮)  মহাস্থান বন্দর যুবদলের সহ সভাপতি। তিনি শিবগঞ্জ উপজেলার গোকুল দক্ষিণপাড়ার হাবিজার রহমানের ছেলে।

গুলিবিদ্ধ সদর উপজেলার গোকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বিপুলকে (২৮) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তিনি গোকুল উত্তর পাড়ার জাহাঙ্গীরের ছেলে।

ওসি খালেকুজ্জামান বলেন, “স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে বিপুলকে মহাস্থান বন্দর এলাকায় ডেকে নিয়ে যায় রবি। বাকবিতণ্ডার এক পর্যায়ে বিপুলকে লক্ষ্য করে পর পর ছয়টি গুলি করেন তিনি। এ সময় চারটি গুলি বিপুলের বুকে লাগে। পরে বিপুলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।”

এ ঘটনার পর রবিকে একটি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।