২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমলাপুরে সোয়া কেজি স্বর্ণবার আটক

রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে এক কেজি ২০০ গ্রাম গ্রাম ওজনের সোনার বারসহ এক যাত্রীকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2014, 09:30 AM

Updated : 22 Aug 2022, 07:01 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

কমলাপুর রেলওয়ে থানার ওসি আবদুল মজিদ জানান, সোমবার সকালে চট্টগ্রাম থেকে ঢাকায় আসা তূর্ণা নিশীথা এক্সপ্রেসের যাত্রী সুজন ওরফে বাবরের (২৬) কাছে সোনার বারগুলো পাওয়া যায়। তার বাড়ি চট্টগ্রামে।

এই পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে বলেন, “স্টেশনে থামার পর ট্রেনের যাত্রী বাবরের গতিবিধি সন্দেহজনক হয়। রেল পুলিশ তাকে থামিয়ে দেহ তল্লাশি করে প্যান্টের মধ্যে লুকানো অবস্থায় দশটি সোনার বার উদ্ধার করে।”

বারগুলোর ওজন প্রায় এক কেজি ২০০ গ্রাম, যেগুলোর বর্তমান বাজার মূল্য ৬০ লাখ টাকা।