২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ার শাজাহানপুরে কলেজছাত্র খুন

বগুড়ার শাজাহানপুর উপজেলায় টিউশনি শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন এক কলেজ ছাত্র।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2014, 11:55 PM

Updated : 22 Aug 2022, 06:57 PM

সোমবার রাত ৯টার দিকে উপজেলার নন্দকুল এলাকায় এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত আবুল কাসেম (২০) বগুড়া ইন্সটিটিউট অফ হেলথ টেকনোলজির (আইএইচটি) প্রথম বর্ষের ছাত্র ছিলেন। নন্দকুল গ্রামের ঠান্ডু তালুকদারের ছেলে।

শাজাহানপুর থানার ওসি আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে টিউশনি শেষে সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন কাসেম। নন্দকুল এলাকার অদূরে হাসান জুট মিলের দক্ষিণ-পশ্চিম পাশে ফাঁকা জায়গায় দুর্বৃত্তরা তাকে পেছন দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ দিয়ে পালিয়ে যায়।

“এ সময় ঘটনাস্থলেই মারা যায় আবুল কাসেম। এখন পর্যন্ত হত্যার কারণ জানা যায়নি। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।”

আশেকপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী সাকিদার জানান, নিহত আবুল কাসেমের স্বজনেরা জানিয়েছেন জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে আদালতে মামলা চলছে। এরই জের ধরে এই ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে।