২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় ২ মাদকসেবীর কারাদণ্ড

বরগুনার তালতলী উপজেলায় দুই মাদকসেবীকে তিন মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2014, 03:42 PM

Updated : 22 Aug 2022, 06:57 PM

সাজাপ্রাপ্তরা হলেন-আবদুর রশিদ ও হেমায়েত গাজী। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

তালতলী থানার ওসি মিজানুর রহমান জানান, রোববার তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ তোফায়েল আহম্মেদ তাদের এ দণ্ড দেন।

শনিবার দুপুরে অংকুজান পাড়া থেকে চোলাই মদসহ তাদের আটক করা হয়েছিল। রোববার তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।