১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সংসদ ভবনে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি।

সংসদ ভবনে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
সংসদ ভবনের ভেতরের একটি কক্ষে মঙ্গলবার আগুন লাগার পর ধোয়া ছড়িয়ে যায় ভবনের চারপাশে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2026, 08:53 PM

Updated : 11 Sep 2026, 03:45 PM

জাতীয় সংসদ ভবনের মূল ভবনে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।

মঙ্গলবার বিকাল সোয়া ৩টার দিকে ওই কার্যালয়ে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অল্প সময়ের মধ্যে তা নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে বলতে পারেনি ফায়ার সার্ভিস।

অগ্নিকাণ্ডের পর ভারপ্রাপ্ত স্পিকার তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন বলে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বলেছেন সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ-১) মনির হোসেন। 

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল ও সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভূঁইয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।

তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে ঘটনার বিবরণ শোনেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন। আগুন লাগার কারণ উদঘাটন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ দিতে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন ভারপ্রাপ্ত স্পিকার।

তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর অগ্নিকাণ্ডের কারণ ও সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।