২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে অটোরিকশা চালক নিহত

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2014, 12:28 PM

Updated : 22 Aug 2022, 06:55 PM

নিহত আবদুল হান্নান (৪০) উপজেলার চর বাউশিয়া গ্রামের মোতালেব মিয়ার ছেলে।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আশরাফ উদ্দিন আহম্মেদ জানান, মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি জানান, হান্নান তার অটোরিকশা নিয়ে জামালদি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারালে সামনে দাঁড়ানো একটি গাড়ির সঙ্গে সজোরে ধাক্কা খায় তার বাহন। এতে অটোরিকশার সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং হান্নান ঘটনাস্থলেই মারা যান।

ওই সময় অটোরিকশায় কোনো যাত্রী ছিল না বলে এসআই আশরাফ জানান।