২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে জামায়াতের হরতাল প্রত্যাহার

বরিশালে জামায়াতে ইসলামীর ডাকা মঙ্গলবারের অর্ধদিবস হরতাল প্রত্যাহার করা হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2014, 09:00 PM

Updated : 19 Sep 2026, 02:21 PM

সোমবার রাত সাড়ে ৮টার দিকে হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির আমিনুল ইসলাম খসরু।

তিনি জানান, মঙ্গলবার সারাদেশে ২০ দলীয় জোটের সমাবেশ কর্মসূচি পালনের সুবিধার্থে বরিশাল জামায়াতে ইসলামীর ডাকা অর্ধদিবস হরতাল প্রতাহার করা হল।

এছাড়া বিভাগের ছয়টি জেলায়ও হরতাল পালিত হবে না বলে জানান তিনি

আটক ২০ নেতাকর্মীর মুক্তির দাবিতে এ হরতালের ডাক দিয়েছিল দলটি। পরে বিভাগের ছয়টি জেলা কমিটিও এ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে।

১৪ অগাস্ট রাতে নগরীতে নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে নগরীর দক্ষিণ আলেকান্দা তোরাব আলী খান সড়কের ‘ডাইরেক্টর কোয়াটার্স’ থেকে মহানগর জামায়াতের আমির মোয়াজ্জেম হোসাইন হেলাল, নায়েবে আমির বজলুর রহমান বাচ্চু, সেক্রেটারি জহিরউদ্দিন মোহাম্মদ বাবর ও সহকারী সেক্রেটারি মতিউর রহমানসহ ২০ নেতাকর্মীকে আটক করা হয়।

পরে আদালতে হাজির করলে তাদের কারাগারে পাঠানো হয়।

বরিশালে জামায়াতের হরতাল মঙ্গলবার