২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

ব্রাহ্মণবাড়িয়া সদরে ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন, আহত হন ওই অটোরিকশার চার আরোহী।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2014, 05:02 PM

Updated : 22 Aug 2022, 06:55 PM

সোমবার বেলা ১২টার দিকে পশ্চিম মেড্ডা এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের রাজিব (২০) শহরতলীর ঘাটুরা গ্রামের বাসিন্দা। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ বায়েজিদ জানান, দুপুর ১২টার দিকে পশ্চিম মেড্ডার পুলিশ লাইনের সামনে ট্রাক্টর ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক রাজিব মারা যান।

দুর্ঘটনার পর ট্রাক্টরটি আটক করা হয়েছে বলে জানান তিনি।