চট্টগ্রামে পোশাক শ্রমিক খুন
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত এক পোশাক শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
তিনি সিইপিজেডের বিদেশি মালিকানাধীন ইয়াং ওয়ান পোশাক কারখানার শ্রমিক ছিলেন।
এএসআই পংকজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাতে স্থানীয়রা আহত মঞ্জিলাকে হাসপাতালে ভর্তি করেছিল।
ইপিজেড থানার এসআই কাজল দাশ জানান, রোববার সন্ধ্যায় কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে টিসিবি ভবনের কাছে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
তিনি বলেন, “মঞ্জিলার প্রতিবেশী দক্ষিণ হালিশহর তালতলা মসজিদ গলি এলাকার ইসমাইল নামে এক যুবক তাকে উত্ত্যক্ত করত এবং এর জের ধরে ঘটনা ঘটেছে বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন।”
বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানান এসআই কাজল।
