গাজীপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
গাজীপুরের শ্রীপুর উপজেলায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন।
নিহত হৃদয় (১৮) উপজেলার জৈনা বাজার এলাকার আব্দুর রহিমের ছেলে।
মাওনা মহাসড়ক থানার ওসি সানোয়ার হোসেন বলেন, সকাল ১০টার দিকে পল্লী বিদ্যুৎ মোড়ে মহাসড়ক থেকে পূর্ব পাশের সংযোগ সড়কে মোড় নেয়ার সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী হৃদয় ও তার বন্ধু লেলিন ছিটকে সড়কের পাশে পড়ে গুরুতর আহত হয়।
“স্থানীয়রা তাদের উদ্ধার করে মাওনা চৌরাস্তা আল-হেরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন।”
