নারায়ণগঞ্জে যুবকের হাত-পা বিহীন লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে বস্তাবন্দি অবস্থায় এক যুবকের হাত-পা বিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।
ফতুল্লা মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান মিয়া জানান, রোববার সকালে ফতুল্লার কাশিপুর এলাকায় রাস্তার পাশে পরিত্যক্ত একটি প্লট থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
"ওই যুবকের শরীরের উপরের অংশ বস্তাবন্দি অবস্থায় পাওয়া গেলেও দুই হাত ও পা পাওয়া যায়নি।"
তিনি বলেন, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের বিচ্ছিন্ন হাত-পা উদ্ধারে আশপাশে তল্লাশি চালানো হচ্ছে।
