২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাপাসিয়ায় নদীতে যুবকের গলিত লাশ

গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদী থেকে এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2014, 11:04 AM

Updated : 22 Aug 2022, 06:54 PM

তবে তার পরিচয় জানা যায়নি। তার পরনে কালো চেক লুঙ্গি ও চেক ফুল শার্ট ছিল। কাপাসিয়া  থানার এসআই মো. জহিরুল ইসলাম খান বলেন, শনিবার কাপাসিয়ার রায়েদ বাজারের পাশে শীতলক্ষ্যা নদীর পানিতে মাছের ‘বানায়’ (বাঁশ দিয়ে তৈরি) ওই যুবকের লাশটি আটকে ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে রাত ৯টার দিকে গলিত লাশটি উদ্ধার করা হয়।

রোববার সকাল পর্যন্ত লাশের পরিচয় মেলেনি বলেও জানান তিনি।

মরদেহটি গাজীপুর সদর হাসপাতালে রাখা হয়েছে।