২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশ পাঠানোর নামে টাকা আত্মসাত

বিদেশে লোক পাঠানোর নামে মানুষের টাকা আত্মসাতের অভিযোগে বৃহস্পতিবার রাতে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2014, 07:33 PM

Updated : 22 Aug 2022, 06:54 PM

রাজধানীর মিরপুরের রূপনগর থেকে গ্রেপ্তার মো. সায়েম ‘ইউনিওয়ার্ল্ড বিডি’ নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে গ্রাহকদের কাছে পরিচিত।

তিনি রাজধানীর মহাখালীর রসুলবাগ এলাকার আব্দুল কাদেরের ছেলে।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি সৈয়দ মোহসিনুল হক জানান, ফরিদপুরে আত্মীয়স্বজন থাকার সুবাদে বিভিন্ন এলাকা থেকে অস্ট্রেলিয়ায় ওয়ার্ক পারমিট ভিসাসহ বিভিন্ন দেশে পাঠানোর প্রতিশ্রুতি দেন তিনি।

এভাবে বেশ কয়েক ব্যক্তির কাছ থেকে প্রায় ২০ লাখ টাকা হাতিয়ে নেন।

এদের মধ্যে কয়েকজন সায়েমের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

তার কাছ থেকে মোবাইল ফোন, ল্যাপটপ, ব্যাংকের চেক, বেশকিছু দেশি-বিদেশি এটিএম কার্ড, বিভিন্ন দেশের ভুয়া ভিসার কাগজপত্র জব্দ করা হয় বলেও তিনি জানান।