২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে ভাইকে হত্যার অভিযোগ

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক মাদকাসক্তের বিরুদ্ধে।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2014, 04:32 PM

Updated : 19 Sep 2026, 02:22 PM

বুধবার সকালে ডিএম খালী ইউনিয়নের নিহত দেলোয়ার হোসেন মাল স্থানীয় আমানউল্লাহ মালের ছেলে। এ সময় তার বাবা আমানউল্লাহ আহত হন।

নিহতের পরিবারের বরাত দিয়ে সখিপুর থানার ওসি সমীর সরকার জানান, সকালে মাদকাসক্ত সোলায়মান তার বাবা আমানউল্লাহ মালকে ধরালো দা দিয়ে কোপাতে উদ্যত হয়। এ সময় বাবাকে বাচাঁতে এগিয়ে গেলে দেলোয়ারকে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় সোলায়মান মালকে আটক করা হয়েছে।

আহত আমানউল্লাহকে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান ওসি।