২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

লক্ষ্মীপুর থেকে পৃথক মামলায় সাজা পাওয়া পলাতক দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2014, 12:19 PM

Updated : 19 Sep 2026, 02:22 PM

গ্রেপ্তারদের মধ্যে মাইন উদ্দিন (৪০) ডাকাতি ও হত্যা মামলায় ১০ বছরের এবং আলাউদ্দিন (৩৫) যৌতুক মামলায় দুই বছরের সাজা পাওয়া বলে পুলিশ জানিয়েছে।

লক্ষ্মীপুরের এএসপি নাছিমুল হক জানান, মঙ্গলবার রাতে পৃথক অভিযান চালিয়ে সদর উপজেলার মৌলভীরহাট ও কমলনগরের করুনানগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

"এদের মধ্যে মাইনউদ্দিন কমলনগর উপজেলার চরকাদিরা গ্রামের সুলতান আহাম্মদের ছেলে এবং আলাউদ্দিন চরফলকন গ্রামের মাহফুজুল হকের ছেলে।"

কমলনগর থানার ওসি হুমায়ুন কবির জানান, মাইন উদ্দিন আন্তঃ জেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।