গাইবান্ধায় রাকাবের ভল্ট ভেঙে পৌনে ৩ লাখ টাকা লুট
গাইবান্ধা সদর উপজেলায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) এক শাখার ভল্টের তালা ভেঙে টাকা লুটের ঘটনা ঘটেছে।
তিনি জানান, মঙ্গলবার সকালে ঝাড়–দার ব্যাংকের কলাপসিবল গেইট ও দরজা ভাঙা দেখে বিষয়টি তাকে জানায়।
“পরে হিসাব করে দেখা গেছে ভল্ট থেকে ২ লাখ ৭৪ হাজার ৩৮১ টাকা নিয়ে দুর্বৃত্তরা।”
সোমবার রাতের কোনো সময় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে জানিয়ে তিনি বলেন, ঘটনার সময় ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত নৈশপ্রহরী চাঁন মিয়া ব্যাংকে ছিলেন না।
গাইবান্ধা সদর থানার ওসি রাজিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
