গাইবান্ধায় নৌকা ডুবি: ২ জনের লাশ উদ্ধার
গাইবান্ধায় সদর উপজেলায় ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবিতে নিখোঁজ তিন জনের মধ্যে দুই জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা।
এরা হলেন, গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নের মালিবাড়ি সরকারপাড়া গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী তাছলিমা বেগম (৩০) ও একই উপজেলার কামারজানি ইউনিয়নের নুনগোলা গ্রামের আইতুল্যা মিয়া (৪৫)।
রংপুর থেকে আসা ডুবুরীরা ও স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা লাশ দুটি উদ্ধার করে বলে জানান তিনি।
ঘটনাস্থলে থেকে গাইবান্ধা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাফিজুর রহমান জানান, এখনও একজন নিখোঁজ রয়েছেন। তার সন্ধানে অভিযান অব্যাহত আছে ।
সোমবার বেলা ১২ টার দিরে ১০ যাত্রী নিয়ে শ্যালো ইঞ্জিনচালিত চালিত একটি নৌকা কামারজানি বাজারের কাছে ডুবে যায়। তাৎক্ষণিক সাতজনকে উদ্ধার করা হয়। নিখোঁজ থাকে তিনজন।
এ ঘটনায় গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের নুনগোলা গ্রামের সোহরাব হোসেন (৫০) এখনও নিখোঁজ রয়েছেন।
