নাইক্ষ্যংছড়িতে ২ রাবার শ্রমিক অপহৃত
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকে রাবার বাগানের দুই শ্রমিককে অপহরণ করেছে দুর্বৃত্তরা।
আবদুল কাদেরের মা আয়েশা খাতুন জানান, অপহরণকারীরা তাদের পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।
বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ওমর ফারুক জানান, মঙ্গলবার ভোররাতে বাবুল কোম্পানির রাবার বাগানে ১০/১২ জনের একদল দুর্বৃত্ত হানা দিয়ে তাদের অপহরণ করে।
সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপহৃতদের উদ্ধারের চেষ্টা চলছে।
