২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামুতে ২ যুবকের গলাকাটা লাশ উদ্ধার

কক্সবাজারের রামু উপজেলার পাহাড়ি এলাকা থেকে দুই যুবকের গলাকাটা লাশ উদ্ধার করছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2014, 07:05 PM

Updated : 22 Aug 2022, 06:52 PM

তারা হলেন- রামুর গর্জনিয়া ইউনিয়নের বড়বিল এলাকার আবদুল মোনাফ মিস্ত্রির ছেলে আবদুর রহিম (২৩) ও আবদুল মাবুদের ছেলে মো. ইলিয়াছ (২৫)।

সোমবার বিকাল ৩টার দিকে গর্জনিয়া ইউনিয়নের নজু মাতব্বরপাড়া নাইম্যাছড়ার পাহাড়ি জঙ্গলে তাদের মৃতদেহ পাওয়া যায়।

রামু থানার ওসি মো. সাইকুল আহম্মেদ ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার সকালে স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ গলাকাটা মৃতদেহ দুটি উদ্ধার করে পুলিশ। 

“উদ্ধার হওয়া দুই যুবকের দেহের বিভিন্ন স্থানে ধারলো অস্ত্রের আঘাত রয়েছে।”

লাশদুটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।