আত্রাই নদীতে রবিকর্মীর মৃত্যু
দিনাজপুরে আত্রাই নদীতে গোসল করতে নেমে একটি বেসরকারি মোবাইল কোম্পানির এক কর্মীর মৃত্যু হয়েছে।
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোকাররম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় সদর উপজেলার মোহনপুর সেতুর পাশে নির্মাণাধীন রাবার ড্যামের নিচে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে তলিয়ে যান বাবু।
পরে তল্লাশি চালিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাত সাড়ে ১২টার দিকে তার লাশ উদ্ধার করে।
