২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে সুইডিশ রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

বাংলাদেশে সু্‌ইডেনের বিদায়ী রাষ্ট্রদূত এনেলি লিন্ডাল কেনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2014, 08:59 PM

Updated : 22 Aug 2022, 06:51 PM

রোববার বিকেলে বঙ্গভবনে তাদের এই সাক্ষাৎ হয় রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন।

“সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেন, কেনির দায়িত্ব পালনের সময় বাংলাদেশ-সুইডেন দ্বিপক্ষীয় সম্পর্ক সব ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে,” বলেন তিনি।

বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে সুইডেনের সঙ্গে বাংলাদেশের ‘চমৎকার’ দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে বলেও মন্তব্য করেন রাষ্ট্রপতি।

এসময় সুইডিশ রাষ্ট্রদূত বলেন, সুইডেন বাংলাদেশের উন্নয়ন সহযোগী। বাংলাদেশের উন্নয়নে সুইডেন সহযোগিতা অব্যাহত রাখবে।

দায়িত্ব পালনের সময় সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান তিনি।

রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।