২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেক্সিমকো পার্কে পোশাক কারখানার গুদামে অগ্নিকাণ্ড

গাজীপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটি পোশাক কারখানার গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2014, 08:50 AM

Updated : 19 Sep 2026, 02:22 PM

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার অপূর্ব বল জানান, রোববার ভোর সাড়ে ৪টার দিকে সিটি কর্পোরেশনের চক্রবর্তী এলাকায় ক্রিসেন্ট ফ্যাশন ডিজাইন লিমিটেডের কারখানার গুদামে আগুন লাগে।

কালিয়াকৈর, সাভার ইপিজেড ও মিরপুর ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল পৌনে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।

এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

কারখানার ভূগর্ভস্থ ওই গুদামে কীভাবে আগুন লেগেছে বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি অগ্নি নির্বাপনকর্মীরা।