২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাড়ে ৫ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

নগরীর শহীদ মিনার এলাকা থেকে পাঁচ হাজার ৬০০ পিস ইয়াবাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2014, 02:21 PM

Updated : 22 Aug 2022, 06:51 PM

গ্রেপ্তার আবুল হোসেন (২১) ও নাসির উদ্দিন (২০) কক্সবাজারের বাসিন্দা।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

নগর পুলিশের সহকারি কমিশনার (কোতোয়ালি জোন) আব্দুর রউফ জানান, শনিবার ভোর রাতে কোতোয়ালি থানার নন্দনকানন এলাকার শহীদ মিনার সড়ক থেকে ‘প্রাডো’ ব্রান্ডের একটি গাড়ি থেকে ওই ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেয়া কোতোয়ালি থানার এসআই সঞ্জয় সিনহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে রাইফেলস ক্লাব থেকে শহীদ মিনার এলাকায় গাড়িটি ঘোড়াঘুড়ি করছিল।

“সন্দেহজনক গতিবিধির কারণে গাড়িটিকে রাত সাড়ে ৩টার দিকে থামানোর সংকেত দিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে গাড়িতে থাকা আবুল ও নাসির ভিন্ন ভিন্ন ও বিভ্রান্তিকর কথা বলে।”

এসআই সঞ্জয় আরও জানান, এসময় তাদের মধ্যে একজনকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হলে গাড়িতে ইয়াবা থাকার কথা স্বীকার করে। পরে গাড়ি তল্লাশি করে পাঁচ হাজার ৬০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরো জানান, ইয়াবাগুলো গাড়ির সিটের ভেতর বিশেষ ভাবে রাখা ছিল।