ফেনীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় মামলা
ফেনী সদরের বালিগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা মুনির হত্যার ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
শুক্রবার সোনাগাজী মডেল থানায় নিহতের মা নুর জাহানের করা এ মামলায় অজ্ঞাত পরিচয় ৬/৭ জনকেও আসামি করা হয়।
সোনাগাজী মডেল থানার ওসি আবু জাফর মোহাম্মদ সালেহ জানান, মামলার আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।
ওইরাতেই চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার জেলা সেচ্ছাসেবক দল হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ফেনীতে আধাবেলা হরতাল পালন করে।
আসামিরা হলেন সদর উপজেলার মধুয়াই গ্রামের বাসিন্দা বালিগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফরিদ জিকু, যুবলীগের সদস্য লিটন, ছাত্রলীগ কর্মী রাফি, ছাত্রলীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন, যুবলীগের সদস্য মাইন উদ্দিন, ছাত্রলীগের সভাপতি জিয়া উদ্দিন বাবলু, জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক আবদুল শুক্কুর মানিক ওরফে কানা শুক্কুর, জেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক আবুল কালাম, ছাত্রলীগ কর্মী ফাহাদ।
