২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণের অভিযোগে প্রভাষক গ্রেপ্তার

ধর্ষণের অভিযোগে লালমনিরহাটের পাটগ্রাম সরকারি ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিভাগের এক প্রভাষককে গ্রেপ্তার করেছে পুলিশ।  

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2014, 08:17 PM

Updated : 22 Aug 2022, 06:51 PM

হাতীবান্ধা থানার ওসি আনোয়ার হোসেন জানান, ধর্ষিতার বাবার করা মামলায় বৃহস্পতিবার রাতে প্রভাষক আব্দুল মোতালেব এরশাদকে (২৮) গ্রেপ্তার করা হয়।

শুক্রবার আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি আনোয়ার জানান, এলাকার এক তরুণীকে বিয়ের প্রলোভনে গত ২ অগাস্ট ধর্ষণ করেন মোতালেব।

এ ঘটনায় ওই তরুণীর বাবা বৃহস্পতিবার রাতে হাতীবান্ধা থানায় মামলা করেন।

প্রভাষক মোতালেব হাতীবান্ধা উপজেলার পশ্চিম বেজগ্রামের আবদুস সাত্তারের ছেলে।