২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে তরুণীর লাশ উদ্ধার

ঢাকা-মাওয়া মহাসড়কে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় অজ্ঞাত পরিচয় এক তরুণীর (১৮) লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2014, 03:36 PM

Updated : 25 Apr 2022, 04:31 PM

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে উদ্ধার এ তরুণীর হাত-পা ভাঙা ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তার পরনে হলুদ রংয়ের সালোয়ার ও কামিজ ছিল।

হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আকবর হোসেন জানান, দোগাছির কাছে মহাসড়কের পাশে লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ ব্যাপারে শ্রীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।