২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিনজন আমাকে ধরে নিয়ে যায়: ধর্ষিত আদিবাসী নেত্রী

চাঁপাইনবাবগঞ্জে ধর্ষিত আদিবাসী নেত্রী তার ওপর আক্রমণের পুরো ঘটনা তুলে ধরেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেয়া এক সাক্ষাৎকারে। জমির দখল নিতে হামলার পর তার উপর এ নির্যাতন করা হয় বলে জানান তিনি। (ভিডিওসহ)

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2014, 12:10 AM

Updated : 19 Sep 2026, 02:19 PM

জাতীয় আদিবাসী পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির ওই নেত্রী জানান, গত ৪ অগাস্ট বেলা ১২টার দিকে  গোমস্তাপুরের জিনারপুর গ্রামে নিজের ধানের জমিতে কয়েকজন শ্রমিক নিয়ে কাজ করার সময় প্রতিপক্ষের লোকজন তাদের উপর হামলা চালায়।

হামলার মুখে নিজের শ্রমিক ও স্বজনদের চলে যেতে বলেন তিনি। তারা সবাই পালিয়ে গেলে হামলাকারীদের তিনজন তাকে ধরে নিয়ে ধর্ষণ করে।

বৃহস্পতিবার দেয়া ওই সাক্ষাৎকারে ধর্ষকদের নামও বলেছেন তিনি। এ ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে ধরা হলেও ধর্ষকদের কেউ এখনো গ্রেপ্তার হয়নি।

(বিস্তারিত ভিডিওতে)