২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ১০

সিলেটের কানাইঘাটে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2014, 04:53 PM

Updated : 22 Aug 2022, 06:51 PM

বৃহস্পতিবার দুপুরে উপজেলার গাছবাড়ী আইডিয়াল কলেজে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী জানান, গাছবাড়ী আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠান পরবর্তী স্বাগত মিছিলে এক নবাগত ছাত্রের অংশগ্রহণকে কেন্দ্র করে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে শিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা। এক পর্যায়ে তারা দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে ইট পাটকেলের আঘাতে উভয় দলের অন্তত ১০ জন আহত হয়েছে।

এদের মধ্যে ছাত্রদল নেতা রশিদ আহমদকে সিলেট শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানান ওসি।