২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় বাসচাপায় পোশাক শ্রমিক নিহত

সাভারের আশুলিয়ায় বাস চাপায় পোশাক কারখানার এক শ্রমিক নিহত হয়েছেন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2014, 02:52 PM

Updated : 19 Sep 2026, 02:22 PM

আশুলিয়া থানার এসআই এ এফ এম সায়েদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে জিরানি বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাব্বি হোসেন (২৬) গাইবান্ধা জেলার বাসিন্দা। তিনি আশুলিয়ার জিরানি এলাকার ডরিন গার্মেন্টসে কাটিং সহকারী হিসাবে কাজ করতেন।

এসআই সায়েদ বলেন, সকালে কর্মস্থলে যাওয়ার জন্য জিরানি বাসস্ট্যান্ডের কাছে মহাসড়ক পার হচ্ছিলেন রাব্বী। এ সময় একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা হয়েছে।