মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু
মাগুরা শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।
মাগুরা সদর থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের মোল্লাপাড়ায় এ ঘটনায় মারা যায় শাহজালাল (১৫)।
শাহজালাল মোল্লা পাড়ার আজিজুর রহমানের ছেলে।
নিহতের ভাই মিরাজ হোসেন বলেন, প্রতিবেশীর বাড়িতে টিভি দেখার সময় ক্যাবল লাইনের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় শাহজালাল। পরে তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
