২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

কক্সবাজার সদরে জেলে পার্ক মাঠে অভিযান চালিয়ে ৪০টি অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2014, 02:06 PM

Updated : 22 Aug 2022, 06:51 PM

সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আবু হাসান জানান, বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত এ অভিযান চলে। 

উচ্ছেদ অভিযানের নেতৃত্বে থাকা এ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্র্ঘদিন ধরে এক শ্রেণির ভূমিদস্যু শহরের ঐতিহাসিক জেলে পার্ক মাঠ দখল চালিয়ে যাচ্ছে। মাঠটি দখলমুক্ত করতে কক্সবাজারের জেলা প্রশাসক মো. রুহুল আমিনের নির্দেশে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।