দুই সন্তানসহ অপহৃত গৃহবধূ পাবনায় উদ্ধার
রাজবাড়ীর পাংশায় দুই শিশু সন্তানসহ অপহৃত এক গৃহবধূকে তিন দিন পর পাবনা থেকে উদ্ধার করেছে র্যাব।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সন্ধ্যার দিকে পাবনা শহরের দক্ষিণ রাঘবপুর মহল্লার একটি ভবনের পঞ্চম তলার একটি ঘর থেকে তিনজনকে উদ্ধার করা হয়।
তবে অভিযানে অপহরণকারী কাউকে আটক করা সম্ভব হয়নি বলে এতে জানানো হয়।
পরদিন তার স্বামী পাংশা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
পরে পাংশা থানার দেয়া তথ্য অনুযায়ী, র্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট সোহান বিন আকিদের নেতৃত্বে একটি দল ওই ভবনে অভিযান চালায়। ঘরটি বাইরে থেকে তালা দেয়া অবস্থায় ছিল।
উদ্ধার হওয়া তিনজনকে পাংশায় তাদের বাড়িতে পাঠানো হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
