২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ফেনসিডিলসহ নারী আটক

দিনাজপুর সদর উপজেলায় ফেনসিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2014, 02:50 PM

Updated : 22 Aug 2022, 06:50 PM

বুধবার সকালে উপজেলার সুন্দরা গ্রামের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক সাবিনা বেগম (৩৫) ওই গ্রামের মোস্তাফিজুর রহমানের স্ত্রী।

দিনাজপুর ডিবি পুলিশের পরিদর্শক রেদওয়ানুল রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সকালে সুন্দরা গ্রামের মোস্তাফিজুর রহমানের বাড়িতে অভিযান চালায়। সেখানে একটি কক্ষে খাটের নিচে তল্লাশি চালিয়ে ৮৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

তিনি বলেন, “এ সময় মোস্তাফিজুর পালিয়ে গেলেও মাদক ব্যবসায় জড়িত সাবিনা বেগমকে আটক করা হয়।”

এ বিষয়ে ডিবির এসআই রেজাউল করিম বাদী হয়ে কোতয়ালী থানায় একটি মামলা করেছেন বলে জানান তিনি।