২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় স্ত্রীসহ স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

মুন্সীগঞ্জের শ্রীনগরে বাসের ধাক্কায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিরুর ইসলাম টুলু (৪৫) ও তার স্ত্রী রিভা আক্তার (৩৫) নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2014, 10:38 PM

Updated : 19 Sep 2026, 02:22 PM

মঙ্গরবার রাত সাড়ে ৮টায় ঢাকা-মাওয়া মহাসড়কের বেজগাঁও বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনায় আহত হয় তদের দুই বছরের শিশু কন্যা তুলনা।

এ ঘটনায় উত্তেজিত জনতা একটি বাসে অগ্নিসংযোগ করে এবং দেড়ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।

শ্রীনগর থানার ওসি শেখ মাহাবুবুর রহমান জানান, শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক টুলু মোটরসাইকেলে করে স্ত্রী ও মেয়েকে নিয়ে শ্রীনগরের বেজগাঁও থেকে পাটাভোগ যাচ্ছিলেন।

বেজগাঁও বাসস্ট্যান্ডের কাছে একটি বাস তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলটি চূর্নবিচূর্ণ হয়ে যায় এবং ঘটনাস্থলে টুলু ও তার স্ত্রীর মৃত্যু হয়।

ওসি জানান, এতে উত্তেজিত জনাতা মহাসড়ক বন্ধ করে দেয় এবং একটি বাসে আগুন ধরিয়ে দেয় এবং সড়ক অবরোধ করে রাখে।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে রাত ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।