২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় স্ত্রীসহ স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

মুন্সীগঞ্জের শ্রীনগরে বাসের ধাক্কায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিরুর ইসলাম টুলু (৪৫) ও তার স্ত্রী রিভা আক্তার (৩৫) নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2014, 09:45 PM

Updated : 19 Sep 2026, 02:21 PM

মঙ্গরবার রাত সাড়ে ৮টায় ঢাকা-মাওয়া মহাসড়কের বেজগাঁও বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনায় আহত হয় তদের দুই বছরের শিশু কন্যা তুলনা।

এ ঘটনায় উত্তেজিত জনতা একটি বাসে অগ্নিসংযোগ করেছে।

শ্রীনগর থানার ওসি শেখ মাহাবুবুর রহমান জানান, শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক টুলু মোটরসাইকেলে করে স্ত্রী ও মেয়েকে নিয়ে শ্রীনগরের বেজগাঁও থেকে পাটাভোগ যাচ্ছিলেন।

বেজগাঁও বাসস্ট্যান্ডের কাছে একটি বাস তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলটি চূর্নবিচূর্ণ হয়ে যায় এবং ঘটনাস্থলে টুলু ও তার স্ত্রীর মৃত্যু হয়।

ওসি জানান, এতে উত্তেজিত জনাতা মহাসড়ক বন্ধ করে দেয় এবং একটি বাসে আগুন ধরিয়ে দেয়।

ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলেও তিনি জানান।