৩ অতিরিক্ত সচিবসহ ২৩ কর্মকর্তার দপ্তর বদল
তিন অতিরিক্ত সচিব, ১৯ যুগ্ম-সচিবসহ জনপ্রশাসনের ২৩ কর্মকর্তার দপ্তর বদল হয়েছে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের আলাদা আদেশে এসব রদবদল করা হয়।
বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মোস্তফা কামাল হায়দারকে স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) মহাপরিচালক করে বদলি করা হয়েছে।
আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অতিরিক্ত সচিব অসিত কুমার মুকুটমনিকে বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে।
ওএসডি অতিরিক্ত সচিব এ এস শামীম আহমেদকে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) এমডিএস হিসাবে বদলি করা হয়েছে।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের যুগ্ম-সচিব এম এ হান্নানকে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়নের (মিল্কভিটা) ব্যবস্থাপনা পরিচালক এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত মোহাম্মদ নুরুল ইসলামকে বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) পরিচালক করা হয়েছে।
বিদ্যুৎ বিভাগে সংযুক্ত যুগ্ম-সচিব সিদ্দিক জোবায়েরকে সাসটেইনেবল অ্যান্ড রিনোয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটির (এসআরইডিএ) সদস্য, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট পরিচালক শেখ রফিকুল ইসলামকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সদস্য এবং খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব খন্দকার আতিয়ার রহমানকে নিপোর্টের পরিচালক করা হয়েছে।
একই আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত আশরাফ আলীকে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রকল্পের প্রকল্প পরিচালক, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের পরিচালক এ কে এম খায়রুল আলমকে সমাজসেবা অধিদপ্তরের পরিচালক এবং বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউটের পরিচালক হিসেবে বদলির আদেশাধীন এ এন আহাম্মদ আলীকে মুক্তিযোদ্ধা কর্যাণ ট্রাস্ট্রের পরিচালক করা হয়েছে।
মংলা বন্দরে ৫০ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন সাইলো নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. গাজীউর রহমানকে খাদ্য মন্ত্রণালয়ের একটি প্রকল্পের প্রকল্প পরিচালক এবং ওএসডি যুগ্ম-সচিব আনিছ আহমেদ প্রতিযোগিতা কমিশনের সচিব করে বদলি করা হয়েছে।
ওএসডি যুগ্ম-সচিব হাজেরা খাতুন এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক ফায়কুজ্জামান চৌধুরীকে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের পরিচালক; ভূমি মন্ত্রণালয়ে বদলির আদেশাধীন যুগ্ম-সচিব মো. মনিরুজ্জামানকে বিসিকের পরিচালক, ওএসডি যুগ্ম-সচিব বিকাশ চন্দ্র শাহাকে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক পদে বদলি করা হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. খালিদ মাহমুদকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক, ওএসডি যুগ্ম-সচিব ফয়জুল লতিফ চৌধুরীকে জাতীয় জাদুঘরের মহাপরিচালক, ওএসডি যুগ্ম-সচিব মো. কায়সারুল ইসলাম সাভারের বিপিএটিসির এমডিএস হয়েছেন।
আর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক রীনা পারভিনকে বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের জিএম এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত যুগ্মসচিব তপন কুমার ঘোষকে এফডিসির পরিচালক করা হয়েছে।
এছাড়া বাংলাদেশ পর্যটন করপোরেশের মহাব্যবস্থাপক (জিএম) মো. ফারুক আহমেদকে ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির একান্ত সচিব করা হয়েছে।
