২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালী মেডিকেল কলেজের নতুন নাম

নোয়াখালী মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে ‘আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ, নোয়াখালী’ করা হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2014, 06:51 PM

Updated : 22 Aug 2022, 06:50 PM

আব্দুল মালেক উকিল ছিলেন জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি।

কলেজের অধ্যক্ষ মো. আব্দুছ সালাম জানান, গত ৮ জুলাই জারি করা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নাম পরিবর্তনের কথা জানানো হয়।

নাম পরিবর্তনের প্রজ্ঞাপনটি ৮ জুলাই জারি হলেও সোমবার এর কপি কলেজ কর্তৃপক্ষের হাতে আসে বলে জানান অধ্যক্ষ।  

২০০৮ সালের ১৩ নভেম্বর তত্ত্বাবধায়ক সরকারের আমলে এক প্রজ্ঞাপনে নোয়াখালী মেডিকেল কলেজের প্রশাসনিক কার্যাবলী পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছিল।

ওই বছরই ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে নোয়াখালী মেডিকেল কলেজের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়।

২০১৩ সালের ফেব্রুয়ারিতে বেগমগঞ্জ উপজেলার চৌমুহানী চৌরাস্তা এলাকার মূল ক্যাম্পাসে কলেজটির সকল একাডেমিক কার্যক্রম স্থানান্তর করা হয়।

অধ্যক্ষ আরো জানান, বর্তমানে এ কলেজে ছয়টি ব্যাচে ৪৮০ জন শিক্ষার্থী রয়েছেন।